নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস।
সবশেষ ম্যাচের একাদশ থেকে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লিটন দাসের দল। দলে নেই মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান মিরাজ। একাদশে নেই শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
এই ম্যাচ দিয়ে প্রায় ২ বছর পর একাদশে ফিরলেন ওপেনার সাইফ হাসান। ২৬ বছর বয়সী এই ব্যাটার সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। ২০২১ সালের ১৯ নভেম্বর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হওয়া সাইফ এখন পর্যন্ত খেলেছেন ৫ টি–টোয়েন্টি।
বাংলাদেশে একাদশ; লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

