ভুর্টেলের ঝলকে ম্লান লেভিটের ফিফটি

ভুর্টেলের ঝলকে ম্লান লেভিটের ফিফটি

ব্যাট হাতে নেমেই দুর্দান্ত শুরু করেছিলেন মাইকেল লেভিট। সেই ছন্দটা ধরে রেখে দুর্দান্ত এক ফিফটি হাঁকান তারকা এ ওপেনার। কিন্তু তার সেই হাফ সেঞ্চুরিকে ম্লান করে জয় তুলে নিয়েছে নেপাল। দুই বল হাতে রেখে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে ধরাশায়ী করেছে দক্ষিণ এশিয়ার দলটি।

বিজ্ঞাপন

শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানের পুঁজি গড়ে ডাচরা। লেভিটের ব্যাট থেকে আসে ৮৬ রানের দারুণ এক ইনিংস। জবাবে কুশাল ভুর্টেলের ফিফটিতে ৪ উইকেটের বিনিময়ে ১৮০ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে নেপাল।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস : ১৭৪/৭, ২০ ওভার (লেভিট ৮৬, মারউই ৩৬*; কারান ২/৪০)।

নেপাল : ১৮০/৪, ১৯.৪ ওভার (ভুর্টেল ৬৫, আরিফ ৩৯; ফ্লেচার ১/২০ ও মারউই ১/২২)।

ফল : নেপাল ৬ উইকেট জয়ী।

ম্যাচসেরা : মাইকেল লেভিট (নেদারল্যান্ডস)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন