নোমান-সাজিদের ঘূর্ণি বোলিং

১৩৭ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস

স্পোর্টস ডেস্ক

১৩৭ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস

মুলতান টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের সঙ্গে লড়াই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। নোমান আলি ও সাজিদ খানের ঘূর্ণি বোলিংয়ে ১৩৭ রানে অলআউট হয় সফরকারী দল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৩০ রানে থামে পাকিস্তান। ৯৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করবে স্বাগতিকরা।

দলীয় ৩৪ রানেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের অর্ধেক শেষ হয়। পরের সারির ব্যাটারদের মধ্যে কেউ অতিমানবীয় ইনিংস উপহার দিতে পারেননি। তাই পাকিস্তানের চেয়ে পিছিয়ে থেকেই থামে ক্যারিবিয়ানরা।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন দশে নামা জোমেল ওয়ারিকান। ২২ রান আসে জেডন সিলসের ব্যাট থেকে। পাঁচ উইকেট নেন নোমান। সাজিদের শিকার চারটি।

এর আগে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন সৌদ শাকিল। ৭১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। পঞ্চম উইকেটে ১৪১ রানের জুটি গড়েন দুজন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন সিলস ও জোমেল ওয়ারিকান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন