চোটের কারণে বাংলাদেশ সফরে অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, চোটের কারণে ছিটকে গেছেন শামার জোসেফ এবং আগামী মাসে বাংলাদেশে সীমিত ওভারের সফরের আগে তার অবস্থা মূল্যায়ন করে দেখা হবে।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা ক্যারিবিয়ানদের।
বিজ্ঞাপন
বাংলাদেশ সফরের আগে ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফের বদলে দলে জায়গা পেয়েছেন জোহান লেইন। ২২ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার টেস্ট দলে ডাক পেলেন প্রথমবার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

