মাঠে ডিম পেড়েছে পাখি, তাই খেলা বন্ধ এক মাস!

মাঠে ডিম পেড়েছে পাখি, তাই খেলা বন্ধ এক মাস!

অস্ট্রেলিয়ায় এক মাঠে ডিম পেড়েছে একটি পাখি। এজন্য এক মাসের জন্য মাঠটিতে খেলা বন্ধ রাখা হয়েছে। অদ্ভুত শুনালেও এটা সত্য ঘটনা। তবে পাখিটি সংরক্ষিত প্রজাতির। এ কারণে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল মাঠের একবারে মাঝখানে একটি প্লোভার পাখি ডিম দিয়েছে। এ জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের অন্য একটি মাঠে।

প্লোভার পাখি সাধারণত বাচ্চা ফোটানোর পর অত্যন্ত রক্ষণশীল হয়ে উঠে এবং ভয়ানকভাবে আক্রমণ করে বসে। ডানা ঝাপটাতে থাকে, তীব্র শব্দ করে ও বাসার আশপাশে কাউকে দেখলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন