আইপিএলের সর্বশেষ আসরে ডোয়াইন ব্রাভো ছিলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। আইএল টি-টোয়েন্টিতে ছিলেন আবুধাবি নাইট রাইডার্সের প্রধান কোচ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ তারকা ক্রিকেটার এবার দায়িত্ব নিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এ দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন ব্রাভো। গত মৌসুমে এ ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ ছিলেন ফিল সিমন্স। তিনি বাংলাদেশের কোচ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন ব্রাভো।
দলটির কোচ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাভো বলেন, ‘ত্রিনবাগো আমার হৃদয়ের খুব কাছে থাকা একটি দল, এমন একটা দলের প্রধান কোচ হওয়ার সুযোগ পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি। ফিল সিমন্স গত কয়েক বছর এই দলে যেভাবে কাজ করেছেন, সে জন্য আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই। আমি এখন নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

