দল পাননি

ভিন্ন পরিচয়ে আইপিএলে উইলিয়ামসন

ভিন্ন পরিচয়ে আইপিএলে উইলিয়ামসন

আইপিএলের ১৮তম আসরের নিলামে দল পাননি কেন উইলিয়ামসন। মিলিয়ন ডলারের টুর্নামেন্টে ক্রিকেটার হিসেবে না থাকলেও ভিন্ন ভূমিকায় দেখা যাবে এই তারকা ব্যাটারকে।

আইপিএলের এবারের আসরকে সামনে রেখে ইতোমধ্যে ধারাভাষ্যকারদের নামের তালিকা প্রকাশ করেছে সম্প্রচারকারী চ্যানেল। সে তালিকায় আছে উইলিয়ামসনের নাম। এর মাধ্যমে কমেন্ট্রি বক্সে অভিষেক হতে যাচ্ছে কিউইদের সাবেক অধিনায়কের।

বিজ্ঞাপন

আইপিএলের সবশেষ আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। যদিও ইনজুরির কারণে সেবার দুই ম্যাচের বেশি মাঠে নামা হয়নি তার।

আইপিএল চলাকালীন কোনো সিরিজ খেলবে না নিউজিল্যান্ড। তাই সম্প্রচারকারী চ্যানেলের কাছ থেকে ধারাভাষ্যকারের প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান উইলিয়ামসন। যদিও পুরো টুর্নামেন্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করতে পারবেন না। কিছুদিনের মধ্যে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন তিনি। তার আগ পর্যন্ত আইপিএলে মাইক হাতে দেখা যাবে উইলিয়ামসনকে।

উইলিয়ামসন ছাড়াও এবারের আইপিএলের ধারাভাষ্য প্যানেলে আছেন রবি শাস্ত্রী, সুনিল গাভাস্কার, আকাশ চোপড়া, মাইকেল ক্লার্ক, বীরেন্দর শেবাগ, অজয় জাদেজা, ম্যাথু হেইডেন, এবি ডি ভিলিয়ার্স, মার্ক বাউচার, শিখর ধাওয়ান, হরভজন সিং, অনিল কুম্বলে, নভজোৎ সিং সিধু, রুদ্রপ্রতাপ সিং, সুরেশ রায়না, অ্যারন ফিঞ্চ, আম্বাতি আইডু, মোহাম্মদ কাইফ, পিযুষ চাওলা, রবিন উথাপ্পা, প্রজ্ঞান ওঝা, সঞ্জয় মাঞ্জরেকাররা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন