ইরানে আটকা ইন্টারের ‘গোপন অস্ত্র’

ইরানে আটকা ইন্টারের ‘গোপন অস্ত্র’

ইসরাইল-ইরান যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে ইরানে আটকা পড়েছেন ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড মেহদি তারেমি। ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা অনিশ্চিত।

বিজ্ঞাপন

ইন্টারের ক্লাব কর্তৃপক্ষ তারেমির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতেই ইরানে যান তারেমি। কিন্তু হঠাৎ যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় ইরানের সব বিমানবন্দর বন্ধ হয়ে যায়। তাতে থমকে যায় তারেমির ইন্টার মিলানের ক্যাম্পে যোগ দেওয়া।

রিভারপ্লেটের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেম না তারেমি। অবশ্য ক্লাব চেষ্টা করছে যত দ্রুত সম্ভব একটি সমাধানে পৌঁছাতে। খবর ইতালির শীর্ষ ক্রীড়া গণমাধ্যম গাজ্জেত্তা দেল্লো স্পোর্তের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন