চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের ইনিংসের শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩৫ রান উঠতেই ইনিংসের অর্ধেক হারিয়েছে তারা। এর শুরুটা করেন সৌম্য সরকার। মোহাম্মদ শামির করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে উইকেটরক্ষক লোকেশ রাহুলের গ্লাভস বন্দী হয়ে ফেরেন তিনি। ৫ বল মোকাবেলা করলেও কোনো রান করতে পারেননি এই বাঁহাতি ওপেনার।
শুরুর ধাক্কার পর দায়িত্ব কাঁধে নিতে পুরোপুরি ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। হার্শিত রানার করা ইনিংসের দ্বিতীয় ওভারে বিরাট কোহলির হাতে ধরা পড়েন বাংলাদেশ দলপতি। সৌম্য’র মতো তার ব্যাট থেকেও কোনো রান আসেনি।
ইনিংসের সপ্তম ওভারে তৃতীয় ধাক্কা খায় বাংলাদেশ। এ যাত্রায় বিদায় নেন ৫ করা মেহেদি হাসান মিরাজ। অক্ষর প্যাটেলের করা নবম ওভারের দ্বিতীয় বলে ফিরে যান তানজিদ হাসান তামিম। ২৫ রান করেন এই ওপেনার। পরের বলে বিদায় নেন মুশফিকুর রহিম। রানের খাতা খুলতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

