ঢাকার ধামরাইয়ে অন্ধদের হাডুডু প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলা অন্ধ একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা অন্ধ একাদশ ৷
উপজেলার সানোড়া ইউনিয়নে স্থানীয় যুবদল নেতা কর্মীদের উদ্যোগে দিনব্যাপি ঈদ উৎসবের আয়োজন করা হয়।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। উৎসব মুখর পরিবেশে খেলায় মুখোমুখি হয় মানিকগঞ্জ জেলা অন্ধ একাদশ ও ঢাকা জেলা অন্ধ একাদশ। খেলায় মানিকগঞ্জ জেলা অন্ধ একাদশ পেয়েছে ৮ পয়েন্ট। ঢাকা অন্ধ একাদশ ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ। ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহনা টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি আহাদ বাবু ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক খলিলুর রহমান কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আব্দুল হালিম কণ্ঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

