মন্ট্রিলের ন্যাশনাল ব্যাংক ওপেনে খেলেই টেনিস ক্যারিয়ারকে বিদায় বলবেন কানাডার টেনিস তারকা জেনি বুচার্ড। মেয়েদের র্যাংকিংয়ের সাবেক ‘নাম্বার ফাইভ’ বুচার্ড নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন অবসরের কথা।
বিদায়ের ইঙ্গিত টেনে বুচার্ড বলেন, ‘আপনারা জানবেন (বিদায়ের) সময় কখন আসবে, আমার জন্য এটাই সময়। যেখানে (মন্ট্রিল) আমি শুরু করেছিলাম, সেখানেই শেষ হতে যাচ্ছে (ক্যারিয়ার)।’
বিজ্ঞাপন
উইম্বলডনের ফাইনালে খেলা বুচার্ড ওয়াইল্ড কার্ড নিয়ে খেলবেন মন্ট্রিলে। এখানেই ২০১২ সালে শুরু হয়েছিল তার ক্যারিয়ার। ২০১৪ সালে অক্টোবরে র্যাংকিংয়ে সেরা পাঁচে প্রবেশ করে বুচার্ড। তিনি দুবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

