কাল আসছেন হামজা চৌধুরী

জাতীয় স্টেডিয়ামে ‘ক্লোজ ডোর’ অনুশীলনে ফাহামিদুলরা

জাতীয় স্টেডিয়ামে ‘ক্লোজ ডোর’ অনুশীলনে ফাহামিদুলরা

বৈরী আবহাওয়ার কারণে আগের দিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামতে পারেননি জাতীয় দলের ফুটবলাররা। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম দিনের অনুশীলন সারেন তারা। তবে আজ জাতীয় স্টেডিয়ামে শিষ্যদের নিয়ে ঘাম ঝরিয়েছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।

বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত ‘ক্লোজ ডুর’ অনুশীলন করেন খেলোয়াড়রা। জানা যায়, জাতীয় স্টেডিয়ামের ঘাস অনেক বড়। তাই কিছুটা অসুবিধা হয়েছে ফুটবলারদের। অবশ্য কোনো খেলোয়াড়ের সমস্যা হয়নি। সবাই খেলার জন্য প্রস্তুত আছেন। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে জাতীয় স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য আরো দুই দিন সময় পাচ্ছেন ফাহামিদুল, তপু বর্মণরা।

বিজ্ঞাপন

ইংল্যান্ড থেকে উড়ে এসে কাল ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর। প্রথমে সিলেট বিমানবন্দরে আসার পর ঢাকা দলের সঙ্গে যোগ দেবেন এই মিডফিল্ডার। অন্যদিকে, কানাডা প্রবাসী শমিত সোম আগামী বুধবার বাংলাদেশে আসবেন। তবে তাকে ভুটান ম্যাচ বিশ্রামে রাখবেন কোচ কাবরেরা।

এদিকে, কিউবা মিচেলকে হামজাদের সঙ্গে বাংলাদেশ খেলানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছেন এই ইংল্যান্ড প্রবাসী। এবার ফিফা অনাপত্তিপত্র দিলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন মিচেল। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে তাকে দলে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন