প্রিমিয়ার লিগ জেতার লক্ষ্য ইউনাইটেডের

প্রিমিয়ার লিগ জেতার লক্ষ্য ইউনাইটেডের

ফুলহামের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে এফএ কাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে ইউনাইটেড। যেটা অনুমিতভাবেই কষ্ট দিচ্ছে ক্লাবটির কোচ রুবেন আমোরিমকে। এরপরও নিজেদের লক্ষ্যে অটুট তিনি। এমন বাজে পরিস্থিতিতেও ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার কথা জানিয়েছেন আমোরিম।

ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্যালভিন বাসির গোলে এগিয়ে যায় ফুলহাম। ৭১ মিনিটে ইউনাইটেডকে ম্যাচে ফেরান পর্তুগিজ তারকা ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ। যোগ করা ৩০ মিনিটেও কোনো দল জালে বল জড়াতে পারেনি। তাই ম্যাচ টাইব্রেকারে গড়ায়। ভাগ্য নির্ধারণ প্রক্রিয়ায় বাজিমাত করে ফুলহাম।

বিজ্ঞাপন

টাইব্রেকারে প্রথম তিন শট থেকে গোল করে ফুলহাম ও ইউনাইটেড। ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে চতুর্থ শট নিতে এসে হতাশ করেন ভিক্টর লিন্ডেলফ। তার শট ঠেকিয়ে দেন ফুলহামের গোলরক্ষক বার্নড লেনো। এরপর চতুর্থ শটে গোল করে ফুলহাম। তাই টাইব্রেকার জেতার দৌঁড়ে টিকে থাকার জন্য পঞ্চম শটে গোল করতেই হতো ইউনাইটেডকে। এমন সমীকরণে জায়ান্টদের হয়ে শট নিতে এসে গোল করতে ব্যর্থ হন জশুয়া জির্কজি। তার শটও ঠেকিয়ে দেন লেনো। দুই শট ঠেকিয়ে ফুলহামের জয়ের নায়ক বনে যান এই জার্মান গোলরক্ষক।

আমোরিমের মতে, ভাগ্য পক্ষে না থাকায় হারতে হয়েছে তাদের। ইউনাইটেডের ক্লাসের প্রধান শিক্ষক বলেন, ‘টাইব্রেকার থেকে যেকোনো কিছু হতে পারে। দুর্ভাগ্যবশত আমাদের ভাগ্য খারাপ ছিল। আমরা জানি যে কিভাবে ম্যাচগুলো হেরে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো আবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলা। এজন্য কেমন সময় লাগবে সেটা বলতে পারছি না। তবে এখন আমাদের প্রধান লক্ষ্য হলো এটা করে দেখানো। পরিস্থিতি যাই হোক না কেন আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন