
শুরুতেই অঘটনের শিকার ম্যানইউ
ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ফেরার উপলক্ষটা এর চেয়ে স্মরণীয় আর হতে পারত না! দীর্ঘ ৯ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই ম্যানচেস্টার ইউনাইটেডের মতো পরাশক্তিকে স্তব্ধ করে দিল হাল সিটি। ঘরের মাঠ এমকেএম স্টেডিয়ামে ২৪,৪৭০ দর্শকের সামনে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে দলটি।























