ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। কোচ মিকেল আর্তেতার শিষ্যরা ২-১ গোলে হারিয়েছে চেলসিকে। জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। রেড ডেভিলরা ২-১ ব্যবধানে ধরাশায়ী করেছে ক্রিস্টাল প্যালেসকে।
লিডস ইউনাইটেডের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ জায়ান্ট ক্লাবটির একমাত্র জয়সূচক গোলটি উপহার দিয়েছেন অ্যান্টোয়ান সেমেনিও। অন্যদিকে হ্যারি কেইনের জোড়া গোলে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-২ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে। আর ফরাসি লিগ ওয়ানে লে হাভ্রেকে ১-০ গোলে ধরাশায়ী করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
বিরতির আগের শেষ আক্রমণে সাফল্যের মুখ দেখে সিটি। গোলও পেয়ে যায় তারা। ডি-বক্সে ঢুকে গোলমুখে বল ঠেলে দেন রায়ান আইত-নুরি। পাস পেয়ে স্লাইড করে ডান পায়ের আলত টোকায় প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে জাল কাঁপিয়ে দেন সেমেনিও।
ইংলিশ লিগে এ নিয়ে টানা চার ম্যাচে জয় পেল সিটি। সবার ওপরে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধানও কমিয়েছে দলটি। ২৮ ম্যাচে ১৮ জয় ও পাঁচ ড্রয়ে ৫৯ পয়েন্টের পুঁজি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিটি। তাদের থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে তালিকায় রাজত্ব করছে এখন কোচ মিকেল আর্তেতার গানার শিবির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

