ওভাল টেস্টের দলে ডাক পেলেন ওভারটন

ওভাল টেস্টের দলে ডাক পেলেন ওভারটন

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ডাক পেয়েছেন জেমি ওভারটন।

২০২২ সালের জুনে লিডসে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেন ওভারটন। সে ম্যাচে বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৯৭ রান করেন এই সিমিং অলরাউন্ডার। দ্য ওভালে সিরিজের শেষ টেস্টে আগামী ৩১ জুলাই ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। সে ম্যাচে সুযোগ পেলে তিন বছরের বেশি সময় পর একাদশে প্রত্যাবর্তন হবে ওভারটনের।

বিজ্ঞাপন

প্রথম চার টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সবশেষ ম্যানচেস্টার টেস্টে দারুণ সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি স্বাগতিকরা। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের অসামান্য ব্যাটিং দৃঢ়তায় জয় সমতূল্য ড্র করে ভারত। সিরিজ বাঁচাতে চাইলে ওভাল টেস্টে জিততেই হবে তাদের।

শেষ টেস্টের জন্য ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং ও ক্রিস ওকস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন