ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জিতলেন আফঈদা

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড জিতলেন আফঈদা

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ জিতলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। গতকাল প্রধান উপদেষ্টার কাছ থেকে এ পুরস্কার নেন এই নারী ফুটবলার। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আফঈদাসহ মোট ১২ জনকে এই পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞাপন

পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আফঈদা খন্দকার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫। আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’

তিনি আরো লিখেছেন, ‘আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সব ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনো সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য। এই পুরস্কার শুধু আমার নয়- এটি সেসব তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন