আজ শুরু এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর

আজ শুরু এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একমাত্র বিপিএল ছাড়া ছিল না কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিপিএলে সুযোগ না পাওয়া ও তরুণ ক্রিকেটারদের টি-টোয়েন্টি খেলার সুযোগ করে দিতে শুরু হয় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। এবার আজ থেকে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। গতবার সিলেটে হওয়া এই টুর্নামেন্টে এবার খেলা হবে রাজশাহী, বগুড়া ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে। ৮ দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৩ অক্টোবর।

আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ঢাকা মেট্রো। সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মাঠে নামবে প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর ও সিলেট। আজ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম পর্বের খেলাগুলো হবে রাজশাহী ও বগুড়ায়। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্ব। আগামী ২১ সেপ্টেম্বর থেকে সিলেটে হবে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব।

বিজ্ঞাপন

এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ঘরোয়া মৌসুম শুরু হওয়ায় বিপিএল নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। আমার দেশ-এর কাছে বেশ কয়েকজন ক্রিকেটার জানান, বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগে এনসিএল টি-টোয়েন্টি হওয়ায় বিপিএলে খেলার সুযোগ তৈরি হবে। এছাড়া দলগুলোও ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে দল নিতে পারবে বলে জানান তারা।

আট দলের এই টুর্নামেন্ট হবে সিঙ্গেল রবিন রাউন্ড পদ্ধতিতে। লিগপর্বের খেলা শেষে প্লে অফে উঠবে টেবিলের শীর্ষ চার দল। এনসিএল টি-টোয়েন্টি শেষ হওয়ার পরপরই হবে বিপিএলের ড্রাফট। সে কারণে ভালো খেলতে মরিয়া হয়ে আছেন দেশি ক্রিকেটাররা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন