স্পোর্টিফাই ক্যাম্প ন্যু সংস্কারের পর উদ্বোধনের সময় চলে এসেছে। অনেক আগে থেকেই গুঞ্জন উঠেছিল, ক্লাবের কিংবদন্তি লিওনেল মেসিকে উদ্বোধনের সময় ডাকা হবে। ম্যাচ আয়োজন করা হবে।
তবে এসবের কিছুই এখনো হয়নি বলে জানিয়েছেন মেসির এজেন্ট। তার দাবি, বার্সার পক্ষ থেকে এখনো মেসির সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেনি।
বিজ্ঞাপন
ক্যাম্প ন্যু উদ্বোধন হবে দুই ধাপে। একটি আগামী ১০ আগস্ট জুয়ান গাম্পার ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রথম ধাপে উদ্বোধন করা হবে। অন্যটি স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ হওয়ার পরে। এর মধ্যে ১০ আগস্ট মেসির বার্সায় ফেরার কথা শোনা গিয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

