পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের

পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিশিতার অলরাউন্ড পারফরম্যান্স এবং অধিনায়ক সাদিয়ার মুন্সিয়ানায় পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ফয়সালাবাদে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশার। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন টাইগ্রেস ওপেনার মাইমুনা নাহার। আরেক ওপেনার অচেনা জান্নাত করেন ৬ বলে ৬ রান। আর দলনেতা সাদিয়া ইসলামের ব্যাট থেকে আসে ১২ রান। এদিকে ১৮ বল খেলে ৭ রান করেন বিবি আয়েশা।

রানের হাল ধরেন নিশিতা আক্তার নিশি এবং সাদিয়া আক্তার। ৩৩ বলে ২৩ রান করেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে দারুণ ফিনিশিং এনে দেন সাদিয়া আক্তার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংসটি খেলেন সাদিয়া। এছাড়া ফারজানা ইয়াসমিন ৫, কুমারি শ্রাবণী রানি ১২ ও অদ্রিতা নওশিন ৬ রান করেন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাহনুর জাইব। দুই উইকেট পেয়েছেন রোজিনা আকরাম।

রান তাড়ায় করতে নেমে ওপেনিংয়ে ভালো শুরু পায় পাকিস্তান। ৩ ওভারে ২১ রান তোলে স্বাগতিকরা। তবে

১২ বলে ১৭ রান করে রাভাইল ফারহানের পতনের পর ছন্দপতন হয়।

আরেক ওপেনার কোমল খানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৯ রান। তবে অন্য প্রান্তে তাকে কেউ সঙ্গ দিতে পারেননি।

এরপর যেন খেঁই হারিয়ে ফেলে পাকিস্তান। দুই ওপেনার ছাড়া দুই অঙ্কের ঘর স্পশ করতে পেরেছেন কেবল জোফিসান আইয়াজ (১২)।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অনবদ্য অবদান রেখেছেন

নিশিতা আক্তার নিশি। ৪ ওভার বল করে ১৬ রান খরচায় দুই উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন ফারজান ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-

বানাদেশ অণুর্ধ্ব-১৯ দল: ১১৭/৮

সাদিয়া আক্তার (৩৪), নিশিতা (২৩)

মাহনুর- ৩/২৪

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৮৭/৬

কোমাল খান (২৯), রাভাইল ফারহান (১৭)।

নিশিতা নিশি- ২/১৬

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন