শুরুতে দারুণ ব্যাটিং করতে থাকে আফগানিস্তান। বিনা উইকেটে তুলে ফেলে ৫৫ রান। কিন্তু ইনিংসের বয়স বাড়তেই বোলিংয়ে দাপট দেখাতে থাকে বাংলাদেশ। দলীয় ৯০ রানে হারিয়ে ফেলে তারা ৪ উইকেট। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। সিরিজ জয়ের জন্য বাংলাদেশের দরকার এখন ১৪৮ রান।
ইব্রাহিম জাদরান ৩৮ আর রহমানুল্লাহ গুরবাজ ৩০ রান এনে দেন। সেদিকুল্লাহ আতালের ব্যাট ছুঁয়ে আসে ২৩ রান। মোহাম্মদ নবি ২০* ও আজমাতুল্লাহ ওমরজাই ১৯* রানে অপরাজিত থাকায় লড়াকু স্কোর পায় আফগানরা।
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। শারজাহতে প্রতিপক্ষ আফগানদের জানিয়েছেন শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ। তার মানে গতকালের মতো আজও লক্ষ্য তাড়া করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
গতকাল প্রথম টি-টোয়েন্টি ৪ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৪৭/৫, ২০ ওভার (জাদরান ৩৮, গুরবাজ ৩০, আতাল ২৩, নবী ২০*, ওমরজাই ১৯*; নাসুম ২/২৫, রিশাদ ২/৪৫ ও শরিফুল ১/১৩)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

