লিডের ভীত গড়ে ফিরলেন ‘নাইটওয়াচম্যান’ আকাশ

লিডের ভীত গড়ে ফিরলেন ‘নাইটওয়াচম্যান’ আকাশ

পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ও সাই সুদর্শনের উইকেট হারায় ভারত। তৃতীয় দিন যসশ্বী জয়সওয়ালের সঙ্গে দারুণ জুটির গড়ে আউট হন আকাশ দীপ। তার আগে বড় লিডের ভীত গড়ে দিয়ে যান এই ডানহাতি পেসার।

৭৫ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। ৫১ রান নিয়ে ব্যাট করতে নামেন জয়সওয়াল। আকাশ অপরাজিত ছিলেন ৪ রানে। এদিন শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন এই দুজন। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে আকাশ ফিরে যান ব্যক্তিগত ৬৬ রানে। তার আগে জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে মূল্যবান ১০৭ রান করেন তিনি।

বিজ্ঞাপন

এই রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৮৯ রান। ১৬৬ রানের লিড পেয়েছে অতিথিরা। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন জসওয়াল। ৮৫ রানে ব্যাট করছেন এই ওপেনার। তার সঙ্গী শুভমান গিল ব্যাট করছেন ১১ রানে।

এর আগে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয় ভারত। জবাবে উড়ন্ত সূচনার পরও ২৪৭ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। ২৩ রানে পিছিয়ে থাতা ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ৭০ রানে রাহুল ও সুদর্শনের উইকেট হারায় তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন