৪৪৪ রানে থামল বাংলাদেশ

৪৪৪ রানে থামল বাংলাদেশ

দলীয় পৌনে তিনশোর কোটায় সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪৪৪ রান করেছে নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং। এর আগে ২২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে তাই ২১৭ রানের লিড পায় স্বাগতিকরা।

মূলত মেহেদি হাসানের মিরাজের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় সাড়ে চারশো ছোঁয়া সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। অষ্টম উইকেটে তাইজুলকে সঙ্গে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন মিরাজ। ২০ রান করে আউট হন তাইজুল। এরপর নবম উইকেটে সাকিবকে নিয়ে দলকে ৯৬ রান এনে দেন। ফিফটি থেকে ৯ রান দূরে থাকতে মাধেভেরের শিকার হয়ে ফেরেন সাকিব। সঙ্গী হারালেও ক্রিজে টিকে ছিলেন মিরাজ।

বিজ্ঞাপন

শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে খেলেন ১০৪ রানের ইনিংস। তার ১৬২ বলের ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও একটি ছেয়ের মারে। মিরাজ ছাড়াও বাংলাদেশের হয়ে শতকের দেখা পান সাদমান ইসলাম অনিক। ব্রায়ান বেনেটের শিকার হওয়ার আগে ১২০ রানের ইনিংস খেলেন এই ওপেনার। মুশফিকুর রহিম এনে দেন ৪০ রান। এনামুল হক বিজয়রে অবদান ৩৯ রান। এছাড়া মমিনুল হক সৌরভ ৩৩ ও অধিনায়ক শান্ত করেন ২৩ রান। জিম্বাবুয়ের হয়ে দারুণ বোলিং করেছেন ভিনসেন্ট মাসেকেসে। ১১৫ রানের বিনিময়ে ৫ উইকেট নেন এই স্পিনার।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২২৭/১০ (৯০.১ ওভার); উইলিয়ামস ৬৭, ওয়েলস ৫৪, বেনেট ২১, কারান ২১; তাইজুল ৬/৬০, নাইম ২/৪২

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৪৪/১০ (১২৯.২ ওভার); সাদমান ১২০, মিরাজ ১০৪, মুশফিক ৪০; মাসেকেসে ৫/১১৫

প্রথম ইনিংসে ২১৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন