উইকেটের সুবিধা নিয়ে সফল ইমন

উইকেটের সুবিধা নিয়ে সফল ইমন

বিজ্ঞাপন

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৪ বলে ১০০ রানের দারুণ এক ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার তিন অঙ্কের রান স্পর্শ করা ইমন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। তার এমন দারুণ ইনিংসের পর জয় পেয়েছে বাংলাদেশও।

শুরু থেকে ঝড়ো ব্যাটিং করা ইমনের ১০০ রানের কল্যাণে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। তাতে ২৭ রানের জয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এমন ইনিংস খেলার পর ইমন বলেন, ‘এটা আমার জন্য বিশেষ কিছু। প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। অবশ্যই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি শুধু উইকেট কাজে লাগিয়ে নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলেছি। নিজের পরিকল্পনা মাফিক খেলার চেষ্টা করেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন