টানা দুই ম্যাচ পরাজয়ের পর জয়ের ধারায় ফিরল টেক্সাস সুপার কিংস। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়ে জয়ের সঙ্গে পয়েন্ট টেবিলের দুই নম্বরেও ফিরে এলো দলটি।
তাদের জয়ের তিন নায়ক শুভম রঞ্জনে, ডোনোভান ফেরেইরা ও স্যাডলি ভ্যান স্ক্যালউইক। রঞ্জনে ও ফেরেইরা ব্যাট হাতে যথাক্রমে ৭০ ও ৪৩ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩ উইকেট নেন স্ক্যালউইক।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও মিডল অর্ডারে রঞ্জনের ৪৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭০ এবং ফেরেইরার ২১ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় টেক্সাস।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে পারে লস অ্যাঞ্জেলেস। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩০ রান করেন উন্মুক্ত চাঁদ।
সংক্ষিপ্ত স্কোর
টেক্সাস সুপার কিংস: ২০ ওভারে ১৯৬/৮ (রঞ্জনে ৭০, ফেরেইরা ৪৩; রাসেল ৩/৩৭)
লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স: ২০ ওভারে ১৪৪/৭ (চাঁদ ৩০, হোল্ডার ২৬; আখেল ২/১০)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

