কুমিল্লার তিতাসে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সারজিনা প্রমূখ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

