তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী দল। তাই সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। সেই অলিখিত ফাইনাল খেলতে শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় মাঠে নামবে দুই দল।
সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাজে ব্যাটিংয়ে নয় উইকেটের বড় ব্যবধানে হেরে যায় সফরকারী দল।
সিরিজে টিকে থাকার জন্য পঞ্চাশ ওভারের দ্বিতীয় ম্যাচে জিততেই হতো বাংলাদেশ নারী দলকে। এমন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে পরাজিত করে নিগার সুলতানা জোতি অ্যান্ড কোং। এবার জয়ের ধারা ধরে রাখতে পারলে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের জন্য। একই সঙ্গে সরাসরি আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটবে তারা। সব মিলিয়ে আসন্ন ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ সফরকারীদের জন্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

