আইপিএলে ‘মৃত্যুর স্পর্শ’ পেয়েছিলেন হেইডেন

আইপিএলে ‘মৃত্যুর স্পর্শ’ পেয়েছিলেন হেইডেন

ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়েছিল আইপিএলের সবশেষ আসরেও। আর তাতে মৃত্যুকে খুব থেকে অনুভব করেছেন ধারাভাষ্য দেওয়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেইডেন।

‘অল ওভার দ্য ক্রিকেট’ পডকাস্টে হেইডেন বলেন, ‘এ বছরের আইপিএল আলাদা ছিল। বিপজ্জনক ও ভয়ংকর। আমি যেন মৃত্যুর স্পর্শও পেয়েছিলাম! দিল্লিতে নামার পর দেখি বিমানবন্দর বন্ধ। ক্ষেপণাস্ত্রগুলোও আকাশে উড়ছিল এবং সবকিছু ভূতুড়ে মনে হচ্ছিল।’

বিজ্ঞাপন

ভারত–পাকিস্তানের মধ্যে সীমান্তে সংঘাতের কারণে ৮ মে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটি মাত্র ১০.১ ওভার গড়ানোর পর এয়ার রেইড সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন