পাঁচ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাঁচ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আনুষ্ঠানিকতার। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করবে পাকিস্তান।

বিজ্ঞাপন

দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। তাই এই ম্যাচে পাঁচ পরিবর্তন নিয়ে নেমেছে লিটনের দল। আগের ম্যাচের একাদশ থেকে বিশ্রামে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিম হাসানকে। তাদের জায়গায় দলে এসেছেন তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস , তানজিদ হাসান তামিম, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মোঃ সাইফউদ্দিন, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

পাকিস্তানের একাদশ : সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, হুসেইন তালাত, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন