আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাহানারা আলমের অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

স্পোর্টস রিপোর্টার

জাহানারা আলমের অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দিয়েছে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন বোর্ডের হাতে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

গত ৩১ জানুয়ারি তদন্ত কার্যক্রম সম্পন্ন করে কমিটি। এরপর আজ বিসিবি সভাপতির কাছে প্রতিবেদন হস্তান্তরের মাধ্যমে তদন্ত প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলার সঙ্গে উপস্থিত থেকে অন্যান্য বোর্ড সদস্যদের উপস্থিতিতে বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলামের হাতে তদন্ত প্রতিবেদন তুলে দেন।

কমিটির আরেক সদস্য অধ্যাপক ড. নাইমা হক বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তিনি এ সময় উপস্থিত থাকতে পারেননি।

বিসিবি সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণগুলো পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। অভিযোগের বিষয়টি নারী ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেওয়ায় এই প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন