ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় নির্ধারিত হয়নি এশিয়া কাপের ভাগ্য। সে সময় এসিসি সভাপতি মহসিন নকভী জানান, ভারতের সঙ্গে আলোচনা করে এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি জানানো হবে। অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি জানিয়েছে এসিসি।
তার আগে এসিসি সভাপতি জানান, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। ভারত আয়োজক হলেও নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হবে এই আসর। আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে।
মহসিন নকভী এক্সে জানান, ‘সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আগামী এশিয়া কাপের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হবে।' আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ আয়োজন করা হবে টি-টোয়েন্টি সংস্করণে।
এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। সেগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপপর্বে। আগের আসরগুলোর মতো এবারও এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে এশিয়া কাপের 'এ' গ্রুপে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান লড়াইয়ের দেখা মিলবে। এছাড়া সুপার ফোর ও ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দুদলের। অর্থাৎ এশিয়া কাপে তিনবার ভারত-পাকিস্তান লড়াই দেখার সম্ভাবনা রয়েছে ক্রিকেট সমর্থকদের।
এশিয়ান কাপের পূর্ণাঙ্গ সূচি
গ্রুপ ‘এ’- ভারত, পাকিস্তান, আরব আমিরাত, ওমান।
গ্রুপ ‘বি’- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান-হংকং
১০ সেপ্টেম্বর: ভারত-আরব আমিরাত
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ-হংকং
১২ সেপ্টেম্বর: পাকিস্তান-ওমান
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান
১৫ সেপ্টেম্বর: আরব আমিরাত-ওমান
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-হংকং
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান-আরব আমিরাত
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর: ভারত- ওমান
সুপার ফোর-
২০ সেপ্টেম্বর: বি১-বি২
২১ সেপ্টেম্বর: এ১-এ২
২৩ সেপ্টেম্বর: এ২-বি১
২৪ সেপ্টেম্বর: এ১-বি২
২৫ সেপ্টেম্বর: এ২-বি২
২৬ সেপ্টেম্বর: এ১-বি১
ফাইনাল- ২৮ সেপ্টেম্বর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

