বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৫ রানের মাঝারি মানের পুঁজি পেয়েছে রংপুর। বিপিএলের চলমান আসরের প্রথম ৪ ম্যাচের মধ্যে এবারই প্রথম আগে ব্যাট করা দলকে এতো কম রান করতে দেখল ভক্তরা।
দলীয় ২৮ রানেই ৩ উইকেট হারায় টস জেতা রংপুর। হাত খুলে খেলার চেষ্টায় ছিলেন খুশদিল শাহ। এই পাকিস্তানি তারকা ১৬ বলে ২১ রান করে ফিরে গেলে ৬৯ রানে চতুর্থ উইকেট হারায় রংপুর।
বিজ্ঞাপন
এরপর ইফতিখার আহমেদকে নিয়ে ৬৫ রান যোগ করেন নুরুল হাসান সোহান। ২৪ বলে ৪১ রান করে বিদায় নেন অধিনায়ক। দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন ইফতিখার। ৮ বলে ১৬ রান করেন শেখ মাহেদি। সিলেটের হয়ে তানজিম সাকিব ও আল আমিন হোসেন ২টি করে উইকেট নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

