‘বাংলাদেশ বিশ্বের যেকোনো মাঠেই ভালো দল’

‘বাংলাদেশ বিশ্বের যেকোনো মাঠেই ভালো দল’

ঘরের মাঠে বরাবরই বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হয়। বিষয়টি সেখানেই সীমাবদ্ধ রাখলেন না পাকিস্তানের অধিনায়ক সালমান আলি অঘা। তার মতে, বিশ্বের যেকোনো মাঠেই বাংলাদেশ ভালো দল।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার (২০ জুলাই) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়। তার আগে শনিবার সংবাদ সম্মেলনে হাজির হয় সালমান। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সালমান বলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। মাঠ বা ভেন্যু যেটাই হোক না কেন- সব দেশেই বাংলাদেশ ভালো দল। খেলা যদি হয় ঘরের মাঠে তাহলে তো কথাই নেই। তাই আমরা জানি আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে। ম্যাচ খেলতে এবং চ্যালেঞ্জ নিতে আমরা মুখিয়ে আছি।’

সালমান আরো বলেন, ‘আমরা আমাদের খেলার ধরন পরিবর্তন করেছি। এভাবেই খেলে যেতে চাই। কন্ডিশনের মূল্যায়ন করাটা সব সময়ই কঠিন কিছু। এই কাজটা গভীরভাবে করতে হয়। আমরা দেখব কন্ডিশন কেমন হয় এবং আমরা কিভাবে খেলতে চাই। কন্ডিশন যদি আক্রমণাত্মক খেলার মতো হয় তাহলে আমরা সেটাই করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন