বল হাতে আটলান্টাকে জেতালেন সাকিব

বল হাতে আটলান্টাকে জেতালেন সাকিব

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে বাল্টিমোর রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে আটলান্টা ফায়ার। এই দলের হয়ে খেলেন বাংলাদেশের সাকিব আল হাসান। বাল্টিমোরের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন এই তারকা অলরাউন্ডার।

ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ৩ উইকেট শিকার করেছেন সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে মুখতার, নার্ভেকার ও ঋষি ধাওয়ানের উইকেট নেন সাকিব।

বিজ্ঞাপন

আগে ব্যাট করে বাল্টিমোর ১৯.৫ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪ উইকেট ও ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আটলান্টা।

বাল্টিমোরের শুরুটা ভালো হয়নি। ৫ রানেই ২ উইকেট হারায় তারা। এরপর ওপেনার মুখতার আহমেদের ৩৩ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৪, নেইল নার্ভেকারের ১৮ বলে ২১, ঋষি ধাওয়ানের ২৭ বলে ৩১ ও ঋষি রমেশের ১০ রানে ভর করে লড়াকু সংগ্রহ পায় বাল্টিমোর।

জবাব দিতে নামা আটলান্টা জয় পেয়েছে সম্মিলিত প্রচেষ্টায়। ওপেনার সাগর প্যাটেল ২৩, ওয়ান ডাউনে নামা ঋষি পাণ্ডে ২০, পল পালমার ২৬ রান করেন। সাকিব ৬ বলে মাত্র ১ রান করে বিদায় নেন। ছয়ে নেমে জাহমার নেভিলে হ্যামিল্টন ১৮ বলে ৪ চার ও ১ ছয়ে ২৮ রানের ইনিংসে আটলান্টাকে জয় এনে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...