২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে স্বস্তির জয় তুলে নিয়েছে ইংল্যান্ড ও পোল্যান্ড। আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশরা। অন্যদিকে লিথুনিয়ার বিপক্ষে পোলিশদের জয় ১-০ ব্যবধানে।
ওয়েম্বলি স্টেডিয়ামে আলবেনিয়ার বিপক্ষে বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দিয়েছে ইংল্যান্ড। দুই অর্ধে একটি করে গোল করে স্বাগতিকরা। লুইস স্কেলি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান হ্যারি কেন। 'কে' গ্রুপে ইংল্যান্ড তাদের বাকি ম্যাচগুলো খেলতে লাটভিয়া, সার্বিয়া ও অ্যান্ডোরার বিপক্ষে।
আরেকটু হলে লিথুনিয়ার বিপক্ষে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হতো পোল্যান্ডকে। ওয়ারশের ন্যাশনাল স্টেডিয়ামে ৮০ মিনিট পর্যন্ত দুই দলের জাল অরক্ষিত ছিল। অবশেষে পরের মিনিটে স্বাগতিকদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্তো লেভানডভস্কি। 'জি' গ্রুপে পোল্যান্ডের বাকি দুই সঙ্গী ফিনল্যান্ড ও মাল্টা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

