মাঠে দুর্গতি, আয়ে উন্নতি

মাঠে দুর্গতি, আয়ে উন্নতি

মাঠের খেলায় দুর্দশা চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের। বর্তমানে মাঠের ফুটবলে স্মরণকালের সবচেয়ে খারাপ সময় পার করছে ইউনাইটেড। তবে অর্থ আয়ের দিক থেকে ঠিকই উন্নতি করেছে রেড ডেভিলরা। গত মৌসুমে রেকর্ড রাজস্ব আয় করেছে ইংলিশ ক্লাবটি।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক হিসাব অনুযায়ী গত মৌসুমে ৬৬ কোটি ৬৫ লাখ পাউন্ড আয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের মৌসুমের চেয়ে যা ০.৭ শতাংশ বেশি। তবে সার্বিকভাবে এই মৌসুমে দলটির ক্ষতির পরিমাণ ৩ কোটি ৩০ লাখ পাউন্ড।

বিজ্ঞাপন

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারায় সম্ভাব্য ৫ কোটি পাউন্ড হাতছাড়া হয়েছে ক্লাবটির। ইংলিশ প্রিমিয়ার লিগেও রেড ডেভিলদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। শীর্ষ লিগটিতে বিগত ৫১ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে থেকে শেষ করে তারা। যার ফলে চলতি মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে নেই দলটি। এমনকি লিগের শুরুটাও ভালো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...