উসমানের সেঞ্চুরিতে চিটাগংয়ের রান পাহাড়

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

উসমানের সেঞ্চুরিতে চিটাগংয়ের রান পাহাড়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করে ২১৯ রানের বিশাল পুঁজি পেয়েছে চিটাগং কিংস। বন্দর নগরীর দলটিকে এই পুঁজি এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন উসমান খান।

তাসকিন আহমেদের করা ১৮তম ওভারের প্রথম বলে হাসান মুরাদের হাতে ক্যাচ দেওয়ার আগে ১২৩ রানের ইনিংস খেলেন উসমান। ৬২ বলে ১৩ চারের পাশাপাশি ৬টি ছয় মারেন তিনি। ২৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন গ্রাহাম ক্লার্ক।

বিজ্ঞাপন

২৮ রান আসে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। ১৫ বল খেলেন তিনি। সতীর্থ বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন কেবল তাসকিন। ৪ ওভারে ২২ রান খরচায় ২ উইকেট নেন ঢাকা এক্সপ্রেস। এছাড়া সোহাগ গাজী, শফিউল ইসলাম ও রায়ান বার্ল নেন ১টি করে উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন