ম্যানসিটির গোল উৎসবের রাতে হারল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

ম্যানসিটির গোল উৎসবের রাতে হারল ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে মাঠে নামে ম্যানচেস্টারের দুই দল ম্যানসিটি ও ম্যানইউ। যদিও দুই দলের জন্য রাতটা এক রকম যায়নি। সিটিজেনদের গোল উৎসবের রাতে হেরেছে রেড ডেভিলরা।

বিজ্ঞাপন

ম্যানসিটি বনাম ইপ্সউইচ টাউন: আগের ম্যাচেই ব্রেন্টফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যানসিটি। যদিও স্বরূপে ফিরতে বেশি সময় লাগল না তাদের। সবশেষ ম্যাচে ইপ্সউইচের জালে ছয়বার বল পাঠিয়েছে তারা। বিপরীতে একটি গোলও হজম করেনি পেপ গার্দিওলার দল।

পোর্টম্যান রোড স্টেডিয়ামে ম্যানসিটির বড় জয়ের ম্যাচে জোড়া গোল করেন ফিল ফোডেন। এছাড়া একবার করে লক্ষ্যভেদ করেন মাতেও কোভাসিস, ডোকু, আর্লিং হাল্যান্ড ও ম্যাক আতে। টেবিলের চারে অবস্থান করছে আকাশী নীল জার্সিধারীরা। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।

ম্যানইউ বনাম ব্রাইটন: ম্যানইউ'র মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ব্রাইটন। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে সফরকারীদের হয়ে একটি করে গোল করেন মিন্তে, মিতোমা ও রাতার। স্বাগতিকদের হয়ে স্পট কিকের সুবাদে একবার নিশানাভেদ করেন পর্তুগিজ তারকা ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ। ২২ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট পাওয়া ম্যানইউ'র অবস্থান টেবিলের ১৩ তে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...