অনাকাঙ্ক্ষিত বিশ্বরেকর্ড

রান শূন্য সুপার ওভার

রান শূন্য সুপার ওভার

মাত্র ছয় বলের খেলা হওয়ায় সুপার ওভারের প্রতি বলেই বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকানোর চেষ্টায় থাকেন ব্যাটাররা। তাই সুপার ওভারে সচরাচর রানও উঠে বেশি। অথচ হংকংয়ের বিপেক্ষে সুপার ওভারে কোনো রানই করতে পারল না বাহরাইন!

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান তোলে হংকং। জবাবে সমান রানে শেষ হয় বাহরাইনের ইনিংস। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে।

বিজ্ঞাপন

সেখানে আগে ব্যাট করতে নামে বাহরাইন। অফস্পিনার এহসান খানের করা প্রথম বল থেকে কোনো রান নিতে পারেননি বাহরাইনের ওপেনার আহমেদ বিন নাসির। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে নাসির ও সোহাইল আহমেদকে আউট করেন এহসান। তাতেই কোনো রান না করে শেষ হয় বাহরাইনের ইনিংস। এর মাধ্যমে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সুপার ওভারে কোনো রান না করার রেকর্ড গড়ল তারা। জবাবে তিন বল খেলে জয় তুলে নেয় হংকং।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সুপার ওভারে এতোদিন সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল আফগানিস্তানের দখলে। ২০২৪ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে এক রান করে আফগানরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন