ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার জ্যাক রাসেল এখন পুরোদস্তুর চিত্রশিল্পী। তিনি শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তির বিপক্ষে খেলেছিলেন। একই দলে ছিলেন অনিল কুম্বলে, মোহাম্মদ আজহারউদ্দিনের মতো তারকারা।
ইংল্যান্ডের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত খেলেন রাসেল। দেশের হয়ে ৫৪টি টেস্ট ও ৪০টি ওয়ানডে খেলেন সাবেক এই ক্রিকেটার। ৬১ বছর বয়সি সাবেক এই ক্রিকেটার অদ্ভুত ব্যাটিং স্ট্যান্সের জন্য বেশ পরিচিত ছিলেন।
কাউন্টিতে দিয়ে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানা রাসেল পরে চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তুলি হাতেও তিনি মাঠের লোক। তার কাজ খেলোয়াড়দের ছবি রংতুলিতে ফুটিয়ে তোলা।
রাসেল কাজটা করেন শখের জন্য। তাও তার ছবি মাঝেমধ্যে চরা দরে বিক্রি হয়। অ্যাশেজের ২০১৯ সালের আসর নিয়ে আঁকা তার একটি ছবি ২৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

