বুধবার (২৮ মে) শুরু হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন সিরিজটিতে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
মূলত পরিচালনাকারী কারিগরি কর্মীদের অনুপস্থিতির কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ডিআরএস থাকছে না বলে জানিয়েছে পিসিবি। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ দলকে জানিয়ে দেওয়া হয়েছে। টেকনিক্যাল স্টাফরা না থাকায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশেও ডিআরএস ব্যবহার করা যায়নি।
বিজ্ঞাপন
দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে। ১ জুন সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

