বাংলাদেশের ৪ টেস্টের বছর

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বাংলাদেশের ৪ টেস্টের বছর
বাংলাদেশের খেলোয়াড়দের উৎযাপন

২০২৫ সালে টেস্ট সংস্করণে ব্যস্ততা নেই বাংলাদেশের। এই বছর ৪টি লাল বলের ম্যাচ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। যেটা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

২০২৪ সালে ১০টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। চলতি বছর দুটি আলাদা সিরিজে ৪টি সাদা পোশাকের ম্যাচে মাঠে নামবে লাল সবুজের দল। বছরের প্রথম অর্ধেক সময় কোনো টেস্ট ম্যাচ নেই বাংলাদেশের।

বিজ্ঞাপন

আগামী জুনে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে দুটি লম্বা দৈর্ঘ্যের ম্যাচ খেলবে অতিথিরা। নভেম্বরে ঘরের মাঠে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে বাকি টেস্ট ম্যাচ দুটি খেলতে নামবে বাংলাদেশ।

টেস্টের সংখ্যা মাত্র ৪টি হলেও চলতি বছর সব সংস্করণ মিলিয়ে বেশ ব্যস্ততা থাকবে বাংলাদেশ দলের। এ বছর কমপক্ষে ২১টি ওয়ানডে খেলবে তারা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠতে পারলে এর সংখ্যা আরও ১টি করে বেড়ে যাবে।

এ বছর ১৮টি টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। গত বছর এই সংস্করণে ২৪টি ম্যাচ খেলেছে লিটন দাস, জাকির হাসান, রিশাদ হোসেনরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন