চ্যাম্পিয়নস ট্রফি

পাকিস্তান-ভারত ম্যাচের টুকিটাকি

পাকিস্তান-ভারত ম্যাচের টুকিটাকি

রোহিতের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

বিজ্ঞাপন

ওয়ানডে ক্যারিয়ারে ৫৩ ম্যাচে অধিনায়কত্ব করে ৩১ ম্যাচেই টস হারলেন রোহিত শর্মা। সমান ম্যাচে তারচেয়ে বেশি টস হারেননি দেশটির অন্য কোনো অধিনায়ক। সৌরভ গাঙ্গুলি টসে হার মেনেছেন ৩০ ম্যাচে।

বিব্রতকর মাইলফলকে রিজওয়ান

চলতি শতাব্দীর ২৫ বছরে কমপক্ষে ৭৫ বল খেলা উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইকরেটের ইনিংসের মালিক এখন মোহাম্মদ রিজওয়ানের। ভারতের বিপক্ষে ৫৯.৭৪ স্ট্রাইকরেটে ৭৭ বলে ৪৬ রান করেন পাকিস্তানের এ অধিনায়ক। ৭৮ বলে ৫২ রান করে আগের রেকর্ড করেছিলেন মঈন খান।


কোহলির দ্রুততম ১৪ হাজার

একদিনের ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের নতুন মাইলফলক গড়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি ২৮২ ইনিংসে। ৩৫০ ইনিংসে আগের রেকর্ডটি গড়েছিলেন শচিন টেন্ডুলকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন