তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি

মোহামেডানের হ্যাটট্রিক জয়

মোহামেডানের হ্যাটট্রিক জয়

ডিপিএলে আগের ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২৫ রানের নজরকাড়া ইনিংস খেলেন তামিম ইকবাল খান। আরও একবার তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটার। তার সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটে হারিয়েছে মোহামেডান।

চলমান ডিপিএলে এটা মোহামেডানের টানা তৃতীয় জয়। যদিও টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো হয়নি মতিঝিল পাড়ার ক্লাবটির। নিজেদের প্রথম ম্যাচে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা। শুরুর ধাক্কা সামলে বেশ ভালোভাবেই নিজেদের গুছিয়ে নিয়েছে মোহামেডান।

বিজ্ঞাপন

বিকেএসপির ৩ নম্বর মাঠে তাইজুল ইসলাম, আবু হায়দার রনিদের দাপুটে বোলিংয়ে ১৮৭ রানে থামে ব্রাদার্সের ইনিংস। দলটির হয়ে ইমতিয়াজ হোসেন ও আইচ মোল্লা ছাড়া আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। ৪৩ রান করেন ইমতিয়াজ। আইচের ব্যাট থেকে আসে ৩২ রান। এছাড়া মাইশুকুর রহমান ১৯ ও মাহফিজুল ইসলাম করেন ১৮ রান।

৩১ রানে ৪ উইকেট নেন তাইজুল। আবু হায়দারের শিকার তিনটি। মেহেদি হাসান মিরাজ নেন দুই উইকেট। লক্ষ্য তাড়ায় শুরুতেই মিরাজকে হারায় মোহামেডান। এরপর আর কোনো বিপদ হতে দেননি তামিম। দ্বিতীয় উইকেটে মাহিদুল ইসলামের সঙ্গে ১৮৭ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন। ১০৫ রানে অপরাজিত থাকেন মোহামেডান অধিনায়ক। মাহিদুল অপরাজিত থাকেন ৭৫ রানে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন