ফারুকের 'পদত্যাগ', আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা

ফারুকের 'পদত্যাগ', আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা

কোনো দেশের ক্রিকেট বোর্ডে রাজনৈতিক কিংবা সরকারি হস্তক্ষেপ হলে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে 'কন্টিনিউ' করতে না চাওয়ায় সরকারের সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব। আইসিসির নিয়মের কারণে বিসিবিতে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না সরকার।

বিজ্ঞাপন

সরকারি হস্তক্ষেপ এড়াতে বিসিবির পুরো পরিচালনা পরিষদকে হতে হয় নির্বাচিত। ফারুক এনএসসি মনোনীত পরিচালক হওয়ায় সে মনোনয়নে এনএসসির পরিবর্তন আনার সুযোগ আছে। এনএসসি মনোনীত হলেও ফারুক আহমেদ পরিচালনা পরিষদ কর্তৃক নির্বাচিত সভাপতি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে সরকার তাকে সরিয়ে দিতে পারবে কি না তা নিয়ে আছে নানান প্রশ্ন।

সরকার যদি আসলেই তেমন কোনো সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশ ক্রিকেটে তৈরি হবে নতুন সংকট। এর আগে সরকারি হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছিল আইসিসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন