চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়ক মিরাজ

চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়ক মিরাজ

দল ঘোষণার দিনেই সাধারণত জানানো হয় অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম। তবে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার সময় জানানো হয়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সহকারী কে হচ্ছেন।

বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

বিজ্ঞাপন

এর কয়েক ঘণ্টা আগে বিসিবি জানায়, শান্তর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

এ নিয়ে দ্বিতীয়বার মিরাজের কাঁধে উঠল সহ-অধিনায়কের দায়িত্ব। গত বছর আফগানিস্তান সিরিজে তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই সিরিজে শান্ত ইনজুরিতে পড়ায় বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন। পরে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার কাঁধে ছিল অধিনায়কত্বের দায়িত্বভার।

এবার চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন