গেইল-পোলার্ডদের এলিট ক্লাবে হেলস

গেইল-পোলার্ডদের এলিট ক্লাবে হেলস

ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের পর ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন আলেক্স হেলস।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন হেলস।

বিজ্ঞাপন

এই তালিকায় শীর্ষে আছেন ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে তার সংগ্রহ ১৪ হাজার ৫৬২ রান। ১৪ হাজার ২৪ রান নিয়ে দুইয়ে হেলস। ১৪ হাজার ১২ রান দিয়ে তিনে পোলার্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন