জবাব দেওয়ার কিছু নাই, সেরা ক্রিকেট খেলতে চাই: জাকের

জবাব দেওয়ার কিছু নাই, সেরা ক্রিকেট খেলতে চাই: জাকের

এশিয়া কাপ খেলতে আজ রবিবার সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। দ্বিতীয় বহর সন্ধ্যায় দেশ ছাড়বে। সকালে দেশ ছাড়ার আগে বিমানবন্দর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।

টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের অভিজ্ঞতা নিয়ে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে এমন ছন্দ বাড়তি আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে দলের জন্য। এ নিয়ে জাকের বলেন, ‘এভাবেই খেলতে হবে। বড় মঞ্চে, সিরিজে, টুর্নামেন্টে সবখানেই একই মানসিকতা দরকার। আমরা দল হিসেবে সেই মানসিকতা নিয়েই নামব। কাউকে জবাব দেওয়ার কিছু নেই, আমরা আমাদের ক্রিকেটটাই খেলব। সেরা ক্রিকেটটাই খেলব।’’

এশিয়া কাপে নিজেদের লক্ষ্য নিয়ে জাকের বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রতিটা ম্যাচে ধাপে ধাপে এগোতে চাই। প্রস্তুতি ভালো হয়েছে, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বিশ্বাসটা সবাই নিয়েই যাচ্ছি। ইনশাল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।’

প্রথম বহরে এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন দাস, জাকের আলী, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, রিশাদ হোসেন ও শামীম পাটোয়ারিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন