নেইমারের সান্তোসে ফেরার ঘোষণা এখনও আনুষ্ঠানিকভাবে আসেনি। এরই মধ্যে তারকা ফুটবলারের আসার খবরে ইতিবাচক প্রভাব পড়েছে ব্রাজিলিয়ান ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দুই দিন আগে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেন নেইমার। তার আগে চলতি মাসের শুর থেকেই শোনা যায়,পুনরায় স্বদেশি ক্লাবে যোগ দেবেন তারকা ফরওয়ার্ড। এমন খবর চাউর হওয়ার পর গত এক মাসেরও কম সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১১ লাখের বেশি অনুসারী পেয়েছে সান্তোষ।
নেইমার ফিরছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর জানুয়ারি শেষ না হতেই ইনস্টাগ্রামে ৭ লাখ ২০ হাজার নতুন অনুসারী পেয়েছে সান্তোষ। বর্তমানে ক্লাবটির পেইজের অনুসারীর সংখ্যা ৪২ লাখ ৩০ হাজার। অন্যদিকে এই মাসে টিকটকে ৪ লাখ অনুসারী পেয়েছে সান্তোষ। এমন তথ্য দিয়েছে সোশ্যাল ব্লেড ওয়েবসাইট। নেইমারের আগমনী বার্তাতেই যে সাও পাওলোর ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা সেটা বলার অপেক্ষা রাখে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

