আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে দলগুলো শুরু করেছে নিজেদের প্রস্তুতি। ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুত করে নিয়েছেন।
টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলোর অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। ৮ দলের অধিনায়করা হলেন- ঢাকা মেট্রোর নাঈম শেখ, ঢাকা বিভাগ- মাহিদুল ইসলাম অঙ্কন, চট্টগ্রাম বিভাগ-ইয়াসির আলী রাব্বি, খুলনা- মোহাম্মদ মিঠুন, রাজশাহী- নাজমুল হোসেন শান্ত, সিলেট বিভাগ- জাকির হাসান, রংপুর বিভাগ- আকবর আলী ও বরিশাল বিভাগ- ফজলে মাহমুদ রাব্বি।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে রাজশাহী ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই দুই ভেন্যুতে হবে প্রথম পর্বের খেলা। ফাইনাল, প্লে অফ ও টুর্নামেন্টের দ্বিতীয় অংশ অনুষ্ঠিত হবে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

